ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ২৮ নং ওয়ার্ডে বিসিসির উপ-নির্বাচন শুরু

    ২৮ নং ওয়ার্ডে বিসিসির উপ-নির্বাচন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ইভিএমের মাধ্যমে ৩টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
     
    ২০২০ সা‌লের ১১ ডিসেম্বর ২৮ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর জাহাঙ্গীর হোসে‌ন মৃত্যুবরণ করার পর এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একজন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও একজন জুডিশিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট দায়িত্ব পালন করছেন।  

    নির্বাচনে মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ঘু‌ড়ি প্রতীক নি‌য়ে জা‌হিদ হো‌সেন, ঠেলাগা‌ড়ি প্রতীক নি‌য়ে হুমায়ন ক‌বির এবং লা‌টিম প্রতীক নি‌য়ে ‌সৈয়দ গোলাম ক‌বির মামুন।

    ২৮ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা  ৭ হাজার ২১২ জন । এর ম‌ধ্যে পুরুষ ৩ হাজার ৫৭২ ও ম‌হিলা ৩ হাজার ৬৪০ জন। তিন‌টি ভোট কে‌ন্দ্রের ২১‌টি ভোট কক্ষ র‌য়ে‌ছে।নির্বাচনী নিরাপত্তায় প্রতি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ১৪জন পুলিশ সদস্য ও ৮জন আনসার সদস্য দায়িত্বরত।

    জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। এই ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ