ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • কূটনীতিক বহিষ্কার : মার্কিন দূতাবাস বন্ধের হুমকি রাশিয়ার

    কূটনীতিক বহিষ্কার : মার্কিন দূতাবাস বন্ধের হুমকি রাশিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রুশ কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে পেশ করা প্রস্তাবের কড়া জবাব দিয়েছে মস্কো।  প্রস্তাবটি কার্যকর করা হলে রাশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

    রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করতে মস্কো যদি আরও মার্কিনিদের ভিসা না দেয়, তাহলে  ৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কারের দাবি জানিয়েছিল ডেমোক্রাট ও রিপাবলিকান দলের একাধিক সিনেটর।

    এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাব দৃশ্যত মস্কোকে রাশিয়ার অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের দিকে ঠেলে দিচ্ছে।

    মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রে তাদের এতোজন কূটনীতিক নেই। যুক্তরাষ্ট্র জাতিসংঘ মিশনে কর্মরত রাশিয়ার দূতাবাস কর্মীদেরও বহিষ্কারের কথা ভাবছে ধারণা করা হচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মস্কোতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০০ কূটনীতিক রয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রে মস্কোর ৪০০ কূটনীতিক আছে বলে জানান সিনেটররা।

    তবে কংগ্রেসে সিনেটরদের এই প্রস্তাবের ব্যাপারে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দফতরের মন্তব্য পাওয়া যায়নি।

    এর আগে, গত আগস্টে মস্কো রাশিয়ার অবস্থিত মার্কিন দূতাবাসকে রাশিয়ান বা তৃতীয় দেশের কর্মীদের নিয়োগ দেওয়া বা চুক্তি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে মার্কিন দূতাবাসগুলো ১৮২ জন কর্মী ও বেশ কয়েকজন ঠিকাদারকে কাজ থেকে অব্যহতি দিতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ