ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • তিনদিনে বন্ধ হলো ১ লাখ ২৫ হাজার হ্যান্ডসেট

    তিনদিনে বন্ধ হলো ১ লাখ ২৫ হাজার হ্যান্ডসেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) অনিবন্ধিত কিংবা অবৈধ মোবাইল ফোন সেট বন্ধের কার্যক্রম শুরুর প্রথম তিনদিনে ১ লাখ ২৫ হাজার সেট বন্ধ করেছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধন না থাকায় এসব হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

    তিন মাস পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার পর গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিটিআরসি অনিবন্ধিত নতুন হ্যান্ডসেট বন্ধ করা শুরু করে।

    বিটিআরসির তথ্যমতে, প্রথম তিনদিনে মোট ৩ লাখ ৪৯ হাজার ৬৫২টি সেট তাদের নেটওয়ার্কে নতুন শনাক্ত হয়। ইতোমধ্যে নেটওয়ার্কে নতুন যুক্ত হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮২৭টি মোবাইল ফোন। তবে নেটওয়ার্কে যুক্ত হতে চেয়েও পারেনি ১ লাখ ২৪ হাজার ৮৬১টি হ্যান্ডসেট।

    এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, ‘আমরা ১ অক্টোবর থেকে চূড়ান্তভাবে অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছি। এখন আর কোনো আনঅফিসিয়াল বা অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে না। ইতোমধ্যে বেশ কিছু হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’

    বিটিআরসি জানায়, অক্টোবর মাসের আগ পর্যন্ত যত হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এমনকি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন করা ও বিদেশ থেকে আমদানি করা মোবাইল সেটও এনইআইআরে সংরক্ষিত রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনইআইআর ডেটাবেজে স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৪৪ কোটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধিত হয়।প্রায় সাড়ে ২২ কোটি বর্তমানে নেটওয়ার্কে সচল হয়েছে। প্রায় ২২ কোটি বৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হওয়ার অপেক্ষায় আছে। এগুলো মূলত বৈধভাবে উৎপাদিত ও আমদানি করা, যেগুলো বিক্রির অপেক্ষায় আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ