ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা ৩৭৫০

    যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা ৩৭৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় তার দেশের পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করতে দেননি। এখন জো বাইডেন এসে আবার তা শুরু করেছেন৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে।

    মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে তিন হাজার ৭৫০টি পরমাণু বোমা ছিল৷ ২০০৩ সালে এই সংখ্যা ছিল ১০ হাজারের বেশি৷ তবে সবচেয়ে বেশি পরমাণু বোমা ছিল শীতল যুদ্ধের সময়, ১৯৬৭ সালে৷ ৩১ হাজার ২৫৫টি৷ ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় যুক্তরাষ্ট্রের কাছে ২২ হাজার ২১৭টি পরমাণু অস্ত্র ছিল বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্যে জানা গেছে৷

    সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র৷ এরপর থেকে এমন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন৷ এমনকি ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টসের অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল৷

    মঙ্গলবার আবার তথ্য প্রকাশ শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হান্স ক্রিস্টেনসেন৷ টুইটারে তিনি লিখেছেন, স্বচ্ছতায় ফেরা৷

    রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনাও বন্ধ রেখেছিলেন ট্রাম্প৷ বাইডেন প্রশাসন আবার তা শুরু করতে চাইছে৷ সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার পরমাণু অস্ত্রের তথ্য প্রকাশ করে যু্ক্তরাষ্ট্র৷

    এছাড়া পরমাণু অস্ত্রগুলোর অবস্থা এবং এ সংক্রান্ত নীতি পর্যালোচনাও শুরু করেছে মার্কিন প্রশাসন৷ আগামী বছরের শুরুর দিকে তা শেষ হওয়ার কথা৷

    এ বছরের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন, প্রেসিডেন্ট বাইডেন একটি কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন: গণবিধ্বংসী অস্ত্রের হুমকি কমিয়ে এক পর্যায়ে তা শেষ করার নৈতিক দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ