ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় বিরল প্রজাতির ৫৪ সামুদ্রিক কচ্ছপসহ পিতা পুত্র আটক

    কলাপাড়ায় বিরল প্রজাতির ৫৪ সামুদ্রিক কচ্ছপসহ পিতা পুত্র আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪ টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোষ্টগার্ড।

    মঙ্গলবার রাত দুইটায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্রি এলাকার নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার  দুপুর দুইটায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটককৃত দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।  

    কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এঘটনায় আটকৃত দুইজনের নামে বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ