ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরন, গ্রেফতার ৬

    গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরন, গ্রেফতার ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে বাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেনীকে পড়ুয়া ছাত্রীকে (১৭) কে অপহরনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।  বুধবার সকালে থানায় ঐ স্কুল ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন ।

    এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামের বিষ্ণু মিত্র, অমিত বাড়ৈ, অলক বাড়ৈ, সৈকত বাড়ৈ, সাব্বির বেপারী ও জিহাদ মোল্লা । বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ।  

    এজাহারে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের পুত্র বিষ্ণু মিত্র (১৯)। সম্প্রতি স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর বিষ্ণু মিত্রের পরিবারের কাছে বিচার দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে বিষ্ণু মিত্র তার ৮/১০জন সহযোগীদের নিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে (স্কুল ছাত্রী) অপহরন করে নিয়ে যায়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন  জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ