ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • মনোনয়ন সুপারিশ না পাওয়ায়

    বরিশালে চেয়ারম্যান খোকনের সমর্থকদের বিক্ষোভ

    বরিশালে চেয়ারম্যান খোকনের সমর্থকদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের সুপারিশ না পাওয়ায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে বিক্ষোভ করেছে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনের কর্মী-সমর্থকরা। বুধবার সকাল সাড়ে ১০টায় ওই ইউনিয়নের পপুলার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পপুলার স্কুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইউনিয়ন পরিষদ চত্ত্বর হয়ে ফের পপুলার স্কুল এলাকায় গিয়ে মিছিল শেষ হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, বাবুল হাওলাদার ও দুলাল আকন সহ অন্যান্যরা।
    বক্তারা বলেন, দ্বিতীয় ধাপে বরিশাল জেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার জন্য গত মঙ্গলবার দলীয় প্রার্থীদের সুপারিশ কেন্দ্রে প্রেরণ করে জেলা আওয়ামী লীগ। কিন্তু রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনকে বিবেচনায় না নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন সাধারন সম্পাদক শাহরিয়ার বাবুকে মনোনয়নের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। বক্তারা হাবিবুর রহমান খোকনকে ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগের ৬ জেলায় ৪৮টি ইউনিয়নে এবং বরিশাল জেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আগামী ১১ নভেম্বর। ১৭ অক্টোবর মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ২০ অক্টোবর মনোনয়ন বাছাই এবং ২৬ অক্টোবর হবে যাচাই-বাছাই। ২৭ অক্টোবর প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে দেয়া হবে প্রতীক বরাদ্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ