ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • আগৈলঝাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

     আগৈলঝাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষন শেষে আবার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

    পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশাররফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রান কুমার ঘটক, উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ প্রমুখ।  এসময় উপজেলার ৫টি ইউনিয়নের ইউনিয়ন সচিবরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, প্রত্যেক ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ