ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • আগৈলঝাড়ায় সাগর সেরনিয়াবাতের মনোনয়ন ফরম সংগ্রহ

     আগৈলঝাড়ায় সাগর সেরনিয়াবাতের মনোনয়ন ফরম সংগ্রহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত।

    বুধবার সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা তোতা সরদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইফনুস আলী সরদার, ইউপি সদস্য কুদ্দুস মোল্লা, শোভা রানী সমদ্দার, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা মুরাদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের শতশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

    এর আগে উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিশাল শো-ডাউন করেন আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত। ওই শো-ডাউনে গৈলা ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের অন্তত পাঁচ সহ¯্রাধিক নেতা কর্মীরা অংশগ্রহন করে।

    আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা সাগর সেরনিয়াবাত বলেন, তিনি দলের বিপক্ষে নয়, তবে ব্যক্তির বিপক্ষে। দল এমন একজনকে মনোনয়ন দিয়েছে যা ভোটারসহ সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাই সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশগ্রহন করছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ