ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় আনসার সদস্যকে ছিনতাইকারীদের ছুরিকাঘাত

    কলাপাড়ায় আনসার সদস্যকে ছিনতাইকারীদের ছুরিকাঘাত
    আহত আনসার সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ছিনতাইকারীদের হামলায় রনি হাওলাদার (২৫) নামের এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার লতাচপলী ইউনিয়নের আমখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও তার সহকর্মীরা রনি হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

    রনি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দীপপাশা গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। সে লতিচাপলী ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত আনসার সদস্য।

    স্থানীয় ও তার সহকর্মীদের সূত্রে জানা যায়, রনি রাত আটটার দিকে কুয়াকাটার একটি এটিম বুথ থেকে বেতন টাকা তুলে ভ্যানযোগে সাবমেরিন ক্যাবেল ল্যান্ডিং স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে আমখোলাপাড়া এলাকায় পৌছলে সড়ক খারাপ হওয়ায় তিনি ভ্যান থেকে নেমে মোবইলে কথা বলতে বলতে পায়ে হেটে যাচ্ছিল।

    এসময় অপর দিক থেকে আসা একটি মটোরসাইকেলে থাকা এক যুবক তার মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলে চার যুবক ছিলো বলে জানা গেছে। পরে তিনি তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তার গলায় ও বুকে ছুড়ি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এতে তার গলার ডান অংশ এবং বুকের বাম পাজরে মারাত্মক জখম হয়।

    এসময় তার সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে বলে জানা যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে।

    মহিপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আনসার সদস্যের উপর হামলাকারীদের শনাক্তপূর্বক গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ