ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কয়লা সংকটে ভারতে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা

     কয়লা সংকটে ভারতে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সংকটের কারণে ভারতে বিদ্যুৎ সংকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে দিন চারেক পরই দেশটির বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সংকট শুরু হতে পারে বলে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। 

    বুধবার (৫ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে লকডাউনের পর দেশজুড়ে বিদ্যুতের চাহিদা অনেকটা বেড়েছে। দেশে নতুন নতুন শিল্প কারখানা খুলছে। ফলে হু হু করে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গতবছর এই সময় যা বিদ্যুতের চাহিদা ছিল এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা তার ৭০ শতাংশ বেশি। বিভিন্ন কারণে এই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে কয়লা সরবরাহ করতে অসুবিধা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই কয়লা সরবরাহের এই সমস্যায় ভুগছে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। 

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বন্যা পরিস্থিতি কয়লা সংকট আরও বাড়িয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি এতটাই সংকটজনক যে, তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে মাত্র চারদিনের কয়লা মজুত আছে। এই মুহূর্তে দেশের অর্ধেকের বেশি কয়লা খনিকে সতর্ক রাখা হয়েছে।

    তবে এই পরিস্থিতিকে বিদ্যুৎ সংকট বলতে রাজি নন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আরকে সিং। তার বক্তব্য, এটা বিদ্যুৎ সংকট নয়। আমরা দেশের চাহিদা পূরণ করছি। কিন্তু চাহিদা বেড়েই চলেছে। যেমন- সোমবার দেশে বিদ্যুতের চাহিদা গতবছরের এই দিনের তুলনায় ১৫ হাজার মেগাওয়াট বেশি ছিল।

    শক্তিমন্ত্রী বলছেন, আমরা কয়লা সরবরাহের বিষয়টিতে নজর রাখছি। এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ প্রতিদিন কয়লা তোলা হচ্ছে। তাই আমরা প্রতিদিন পরিস্থিতির ওপর নজর রাখছি। একটা বড় সমস্যা হলো ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে বৃষ্টি। যার ফলে কয়লা উত্তোলনে সমস্যা হচ্ছে। তবে, আমরা সমস্যাটা ঠিকভাবেই মেটাচ্ছি। আশা করছি সব ঠিক থাকবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ