ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ফেসবুক হোয়াটসঅ্যাপ ৬ ঘণ্টা বন্ধ, টেলিগ্রামের পোয়াবারো

    ফেসবুক হোয়াটসঅ্যাপ ৬ ঘণ্টা বন্ধ, টেলিগ্রামের পোয়াবারো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক, হোয়াটসঅ্যপ টানা ছয় ঘণ্টা বন্ধ থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। টেলিগ্রামের ভাষ্যমতে, এই ছয় ঘণ্টায় ৭০ মিলিয়ন নতুন ব্যবহারকারী পেয়েছে তারা।

    টেলিগ্রাম প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পাভেল দুরোভ এ ঘটনাকে ব্যবহারকারী নিবন্ধনের রেকর্ড বলে উল্লেখ করেন।

    নিজ প্রতিষ্ঠানের কর্মীদের প্রশংসা করে পাভেল দুরোভ বলেন, ‘টেলিগ্রামের ব্যবহারকারী নিবন্ধনের এই চাপ সামলে কর্মীরা নিখুঁতভাবে কাজ করায় আমি বেশ খুশি।’

    ‌‘এটি বলছি কারণ আমেরিকান ব্যবহারকারীরা ফেসবুক-হোয়াটসঅ্যাপ সাইন আপ করতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ ব্যবহারকারী একই সময়ে টেলিগ্রামে সাইন আপ করেছে’, যোগ করেন পাভেল।

    যদিও বছরের শুরুতে টেলিগ্রাম ঘোষণা করেছিল, অ্যাপসটিতে ৫০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

    অপরদিকে ফেসবুকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট সন্তোষ জনার্দন মঙ্গলবার একটি আপডেট ব্লগ পোস্টে বলেন, অনিচ্ছাকৃত ভাবে ফেসবুকের ডেটা সেন্টার বিচ্ছিন্ন হওয়াও ব্যবহারকারীরা কিছু সময় এটি ব্যবহার করতে পারেনি।


    এর ছয় ঘণ্টা পরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সচল হয়। এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশও করে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ