ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বলিউডকে বিদায়ের দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় জায়রা

    বলিউডকে বিদায়ের দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় জায়রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘দাঙ্গাল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো বেশকিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা জায়রা ওয়াসিম। কিন্তু ফারহান আখতার এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পর আর তাকে বিনোদন জগতে দেখা যায়নি। আচমকাই বলিউডকে বিদায় জানান জায়রা। এরপর কোথাও দেখা যায়নি তাকে।

    দুই বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন জায়রা। যদিও সেখানে তার মুখ দেখা যায়নি। ছবিতে দেখা গেছে একটি ব্রিজে কালো বোরখা পরে জায়রা দাঁড়িয়ে আছেন। পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘দ্য ওয়ার্ম অক্টোবর সান’।


    ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জীবনে ইতি টেনেছেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন সবাইকে অবাক করে দিয়েই ‘দাঙ্গাল’, ‘সিক্রেট সুপারস্টার’- এর নায়িকা জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি।

    শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাওয়ার আগেই বলিউডকে বিদায় জানান জায়রা। ওই সময় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জায়রা লিখেছিলেন, ‘আমি বুঝতে পেরেছি আমি বহুদিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব কিন্তু এটা আমার জন্য নয়’।

    জায়রা লিখেছিলেন, ‘ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোট জীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। তাই এ সিদ্ধান্ত নিলাম।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ