ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • শাহরুখের ছেলের জন্য থাকছে সাধারণ খাবারই

    শাহরুখের ছেলের জন্য থাকছে সাধারণ খাবারই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আক্ষরিক অর্থেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। প্রাসাদোপম ‘মান্নাত’-এ বেড়ে ওঠা, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেলো এক রাতেই। প্রমোদতরীর পার্টি জীবনের মোড় ঘুরিয়ে দিলো বলিউড বাদশার বড় ছেলের।

    বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজত। আপাতত সেই রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তার।


    এনসিবির বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখ খানের ছেলে। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। যা করেছেন, তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আরিয়ান।

    বলিউড বাদশার ছেলে হলেও আর পাঁচজন অভিযুক্তের মতোই রাখা হয়েছে আরিয়ানকে। শাহরুখের ছেলে হিসেবে বিশেষ কোনও আয়োজন বরাদ্দ নয় তার জন্য। এনসিবির মেসে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন তিনি। বাড়ি থেকে খাবার আনাতে চাইলে আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাটা খাবারই খাচ্ছেন আরিয়ান।

    ইতিমধ্যেই এনসিবিকে চার পাতার একটি বিবৃতি নিজের হাতে লিখে দিয়েছেন আরিয়ান। আজ (মঙ্গলবার) তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তল্লাশিতে বের হতে পারেন শাহরুখ খানের ছেলে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ