ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত দুইজন শেবাচিমে ভর্তি

    মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত দুইজন শেবাচিমে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে দাবি আহতদের স্বজনদের। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    আহতরা হলেন ইয়ামিন বেপারী ও সুমন সিকদার। তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার সিটিখান ইউনিয়নে।
    আহতদের স্বজনরা জানান, ইয়ামিন বেপারীর স্ত্রী শ্যামলী বেগম একই ইউনিয়ন পরিষদের সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় নির্বাচনী উত্তেজনা রয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে কালকিনির মাথাভাঙ্গা এলাকায় বিকট শব্দ হয়। খবর পেয়ে পুলিশ শব্দের উৎস্য খুঁজতে ঘটনাস্থলে যায়।

    স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মিন্টু মোল্লা জানান, ওই এলাকার একটা ঘরের মধ্যে বোমার আলামত দেখতে পায় পুলিশ। কিছুটা দূরে ই্য়ামিন ও সুমনকে আহত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে বরিশালে চিকিৎসার জন্য উভয়কে পাঠানো হয়।

    হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মফিজুল ইসলাম জানান, বোমায় আহত দুইজনের অবস্থা গুরুতর। হাত, পা, মাথা সহ শরীরের বিভিন্ন স্থান বোমার আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে। তাদের সার্জারী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ