ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ
  • ঝালকাঠিতে কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

    ঝালকাঠিতে কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরে জেলা বিএনপির দুইটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে ভাঙা কার্যালয়ের ভেতরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

     তিনি অভিযোগ করেন, সন্ধ্যায় ১০-১২টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে আকস্মিকভাবে শহরের ইউসুফ হোসেন কমিশনার সড়কে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা সরকার জয় বাংলা স্লোগানে কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা শহরের আমতলা সড়কে জেলা বিএনপির আরেকটি কার্যালয়ে হামলা চালায়। ওই কার্যালয়ের সামনের সাটার ও জানালার গ্লাস ভাঙচুর করে।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ ব্যাপারে জেলা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ