ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১ 

    বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১ 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

    গত রোববার ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর চার থানা ও 
    গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

    সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান ডিবি ও চার থানা পুলিশ। এসময় ১৬পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন, গ্রেফতারি পরোয়ানায় ৬ জন,  মহানগর অধ্যাদেশে ৬ জন, নিয়মিত মামলায় ১ জন  ও অন্যান্য আইনে ৪সহ সর্বমোট ২১ জনকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

    উল্লেখ্য, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ