ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায়

    কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির সামুদ্রিক শোল মাছ ধরা পড়েছে। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। পরে মাছটি ৭শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

    সোমবার (২০ জুলাই) সকালে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স ফাইভ স্টার ফিস’ আড়তে বিক্রির জন্য আনা হলে একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

    পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ যৌথভাবে মাছটি কিনে নেন।

    ট্রলারের মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা প্রায় ৯ দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ তাদের জালে এই বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি ধরা পড়ে। দীর্ঘ সময় সাগরে থাকার পর মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা আনন্দিত।

    মাছের ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ বলেন, বাজারে সচরাচর এত বড় সামুদ্রিক শোল পাওয়া যায় না। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নিজেদের খাওয়ার জন্যই তারা মাছটি কিনে সমান ভাগে ভাগ করে নিয়েছেন।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। সাগরের পরিবেশ অনুকূলে থাকলে এবং পর্যাপ্ত খাদ্য পেলে এ মাছ আকারে অনেক বড় হতে পারে।

    তিনি বলেন, নিয়মিত এমন বড় মাছ ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন এবং সামগ্রিক মৎস্য অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ