ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেষ্ঠ্য সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। 

    বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এম আরিফুর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন,বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    সমাবেশে অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন,নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস ‍উদ্দিন সুমন, বরিশাল নিউজ ‍এডিটর কা‍উন্সিল ‍এর সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রিপন হাওদার সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ