ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ছেলের সঙ্গে শাহরুখের মাত্র দু’মিনিটের কথা, কেঁদে ফেললেন আরিয়ান

    ছেলের সঙ্গে শাহরুখের মাত্র দু’মিনিটের কথা, কেঁদে ফেললেন আরিয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রমোদতরীর পার্টি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতর। শাহরুখ-পুত্র এমন বিপাকেও যে পড়তে পারেন, তা বোধ হয় তিনি নিজেও ভাবেননি। টানা ১৬ ঘণ্টা একটি রুদ্ধদ্বার কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিয়ান খানকে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছর বয়সী এ তারকাপুত্র।

    এদিকে, আরিয়ান গ্রেফতারের পর ছেলের সঙ্গে মাত্র দু’মিনিট কথা হয়েছে শাহরুখের। সেই আলাপেও কেঁদে ফেলেন শাহরুখ-পুত্র বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বলা হয়েছে, বাবার সঙ্গে দু’মিনিট কথা বলার সুযোগ পান আরিয়ান খান। মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গেছে। 

    উল্লেখ্য, আরিয়ান মাদক নেওয়ার কথা স্বীকার করেছিলেন। প্রথমে অনুশোচনা প্রকাশ করে জানিয়েছিলেন, জীবনে এই প্রথম মাদক সেবন করেছিলেন তিনি। কিন্তু আরিয়ানের সেই স্বীকারোক্তিতে সন্তুষ্ট হয়নি এনসিবি। আরও গভীরে গিয়েছে তদন্ত। উঠে এসেছে তথ্যও। এনসিবির দাবি, চার বছর ধরে মাদক সেবন করছেন তিনি। দুবাই, লন্ডন এবং আরও অন্যান্য দেশে গিয়েও নেশা করতেন তিনি।

    ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। তবে আবেদনের পরও মাদককাণ্ডে জামিন পাননি গ্রেফতার আরিয়ান খান। আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে আরও তিন দিনের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে পাঠিয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ