ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • হিজলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অর্থিক সহায়তা প্রদান

    হিজলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অর্থিক সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

    অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার চ্যাটার্জী, সাধারণ সম্পাদক খগেন চন্দ্র বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১৫ টি পূজা মন্ডপের প্রতিটিতে প্রধানমন্ত্রীর তহবিলের ১৫ হাজার টাকা ও সাংসদ পংকজ নাথ এর নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা করে প্রদান করেন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল অসহায়দের মাঝে ৩ শত কাপড় বিতরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ