ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শনে উপাচার্য

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শনে উপাচার্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলগুলো। খোলার প্রথম দিনে বিভিন্ন হল পরিদর্শন করেছেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সোমবার (৪ অক্টোবর ) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হল পরিদর্শন করেন তিনি ।

    এসময় হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর গুরুত্বারোপ করেন এবং  হলে থাকতে কোন ধরনের সমস্যা হলে তাৎক্ষনিক ভাবে হল প্রশাসনকে অবগত করার নির্দেশনা প্রদান করেন ।  

    এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন,  শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষীকাবৃন্দ, বিভিন্ন হলের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

    এদিকে সকাল  ১০ টা থেকে  যেসব শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ কোভিড ভ্যাক্সিন গ্রহণ করেছেন শুধু মাত্র তাদেরকেই টিকা কার্ড, পরিচয়পত্র প্রদর্শন ও শারীরিক তাপমাত্রা পরিমাপপূর্বক হলে প্রবেশ করতে দেয়া হচ্ছে। হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মশা নিধনকল্পে মশার অসুধ দেয়া হয়েছে।
      


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ