ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • আইএসআইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালেবান

    আইএসআইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের শাখা আইএসআইএস-খোরাসানের একটি সেল বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তালেবান যোদ্ধারা। সোমবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তালেবান এ পদক্ষেপ নিয়েছে বলে সন্দেহ। তবে রবিবারের বিস্ফোরণের সঙ্গে এই অপারেশনের সরাসরি সম্পর্ক ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

    তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, রবিবার কাবুল শহরের উত্তরের জেলায় আইএসআইএসের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছে তালেবানের একটি বিশেষ ইউনিট। তাদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ভেতরে থাকা গোষ্ঠীটির সব সদস্য নিহত হয়েছেন।

    তার আগে স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাসিন্দারা নিশ্চিত করেছেন যে, তারা রাতে বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ