ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মধ্যরাতে শাহরুখের বাড়িতে হাজির সালমান

     মধ্যরাতে শাহরুখের বাড়িতে হাজির সালমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার রোববার মধ্যরাতে ‘মান্নাত’-এ যান সালমান খান। সালমান খানকে একটি সাদা এসইউভি নিয়ে মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ প্রবেশ করেত দেখা গেছে।

    ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্তৃক মুম্বাই উপকূল থেকে ক্রুজ জাহাজের এক পার্টিতে অভিযানের পর রোববার আরিয়ান (২৩) সহ সাতজনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার নিশ্চিত হওয়ার কিছুক্ষণ আগে শাহরুখ খানকে তার আইনজীবীর অফিসের দিকে যেতে দেখা গেছে।

    এনসিবি জানিয়েছে, আরিয়ানের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে নিষিদ্ধ পদার্থ ক্রয়, দখল ও ব্যবহার। তিনি সোমবার পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন।

    আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে জামিন দাবি করে বলেন, তাকে শুধুমাত্র মেসেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ক্রুজে আরিয়ানের টিকিট ছিল না, কেবিন বা সিটও ছিল না। সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি তার বোর্ডিং পাসও ছিল না। তার সম্পর্কে কিছুই পাওয়া যায়নি। শুধুমাত্র চ্যাটের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী ‘কর্ডেলিয়া’ নামের বিলাসবহুল ওই প্রমোদতরীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। দুজন নারীসহ ফ্যাশন জগতের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।

    সূত্র : এনডিটিভি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ