ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান

    মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিলাসবহুল প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করেছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-এর কর্মকর্তারা। টানা ৬ ঘণ্টা জেরার পর মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

    সেখানে দাবি করা হয়, মাদক নেয়ার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন আরিয়ান। তিনি বলেন, মাদক নিয়ে ভুল করেছেন। এর আগে কখনও এমন কিছু করেননি বলেও মন্তব্য করেন তিনি।

    আরিয়ানের সঙ্গে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিবার (০২ অক্টোবর) রাতের মাদক পার্টিতে তারা প্রত্যেকেই ছিলেন।

    এদিকে ছেলেকে বাঁচাতে এদিক-ওদিক ছুঁটে বেড়াচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। অন্যদিকে ছেলে আটক হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন গৌরী।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ খান। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখপুত্রকে।

    এনসিবি সূত্রে জানা গেছে, খতিয়ে দেখা হচ্ছে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সবকিছুতেই নজর বুলানো হচ্ছে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তাও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন আরিয়ান, সেটিও এখন তদন্তকারীদের নজরে।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান। তিনি নিজেই জেরায় এমনটা জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ