ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানার প্রতিশ্রুতি জেলেদের

     ঝালকাঠিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানার প্রতিশ্রুতি জেলেদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রজনের সার্থে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে রবিবার মধ্য রাত থেকে টানা ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের নির্দেশনা মেনে ঝালকাঠির জেলেরা ইতোমধ্যেই জাল ও নৌকা নদী থেকে উঠিয়ে রাখছেন। অনেকে বাড়ির সামনে নদীর তীরে বেধে রেখেন ইলিশ ধরার নৌকা। এদিকে মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতীরে ও জেলে পল্লী এলাকায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় ৬ হাজার ৮০০ তালিকাভুক্ত জেলে রয়েছে। যারা সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞার সময় নদীতে জাল ফেলে মাছ ধরা যাবে না জানিয়ে মাইকিং করেছে মৎস্য বিভাগ। টানা ২২ দিন ইলিশ আহরণ,বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হবে।

    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ঝালকাঠিতে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রকৃত জেলেরা এ নির্দেশনা মেনে চলবেন বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিছু মৌসুমি জেলে এ সময়ে নদীতে জাল ফেলে মাছ ধরে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ