ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ১০ দিন মুম্বাইয়ের হাসপাতালে থাকবেন শাহরুখ

    ১০ দিন মুম্বাইয়ের হাসপাতালে থাকবেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভক্তদের তিন বছরের অবসান হতে চলল। পর্দায় ফিরছেন শাহরুখ খান। সবশেষ ২০১৮ সালে তাকে পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’তে দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি নতুন ছবির শুটিং শুরু করেছেন। পরিচালক আটলির হাত ধরেই বিরতির পর পর্দায় প্রত্যাবর্তন ঘটছে শাহরুখের। আর এতদিন বাদে যখন কিং খান সিনেমার সেটে, তখন চমক যে থাকবে তা বলাই বাহুল্য। কসরত করতে ছাড়ছেন না অভিনেতা নিজেও। আর আটলি পরিচালিত কিং খানের চমকপ্রদ এক তথ্য ছবির বিষয়েই এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এলো।

    শোনা যাচ্ছে, আটলির ছবির জন্য মুম্বাইয়ের এক হাসপাতালে শুট করবেন শাহরুখ। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে শনিবার থেকে পুরোদমে শুরু হয়েছে শুটিং। চলবে আগামী ১০ দিন। দিন কয়েক আগেই গোরেগাও ফিল্ম সিটিতে এক হাড় হিম করা অ্যাকশন সিকোয়েন্সের শুট করেছেন শাহরুখ। এবার হাসপাতালে কাটাবেন দিন দশেক। ফিল্ম ইউনিটের ঘনিষ্ঠ সূত্রেই পাওয়া গেল এ খবর।

    আটলি পরিচালিত এ ছবির শুটের পরই শাহরুখ খান পাড়ি দেবেন স্পেনে। তিন সপ্তাহের জন্য একেবারে পোক্ত শিডিউল। ‘পাঠান’ ছবির শুটের জন্যই স্পেনে যাবেন কিং খান। যে ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন এবং আব্রাহামকেও। ঘনিষ্ঠ সূত্রে খবর, শাহরুখের অনুপস্থিতিতে ততদিনে পরিচালক আটলি কাজ আরেকটু গুছিয়ে নেবেন। উল্লেখ্য, এ ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সানায়া মালহোত্রা এবং সুনীল গ্রোভারও।

    প্রসঙ্গত, এবারই প্রথম পরিচালক আটলির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান। অন্যদিকে কিং খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালে।

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ