ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ
  • ঝালকাঠিতে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত

    ঝালকাঠিতে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত
    আহত দুই পুলিশ সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদারসহ দুই পুলিশ সদস্য। শনিবার (২ অক্টোবর) দুপুরে কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশের ওপর হামলার ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ছোট কৈখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার (৩০), তার ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগম।

    হামলায় আহতরা হলেন- রাজাপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তালুকদার, ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নূরুজ্জামান। তারা বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাজাপুরের গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে মো. ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকার সঙ্গে বাড়িতে পোষা ময়না পাখিটিও নিয়ে যায়।

    ঘটনায় পর দিন ১৬ সেপ্টেম্বর রাজাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী। সেই মামলার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার আবুল কালামের নাম। বিষয়টি খতিয়ে দেখতে শনিবার দুপুরে সাদা পোশাকে আবুল কালামের বাড়িতে যান দুই ওসিসহ দুই পুলিশ সদস্য।

    এ সময় বাড়ির ও আশপাশের অর্ধশতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিক রাজাপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামসহ তিনজনকে আটক করে।

    ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, আমার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে। এতে আমার দুই হাঁটু, চোখ এবং চোয়াল আঘাতপ্রাপ্ত হয়েছে।

    রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। আহত পুলিশ কর্মকর্তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ