ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সিনেমায় পরীমনি, নায়িকা অর্ষার ক্ষোভ

    সিনেমায় পরীমনি, নায়িকা অর্ষার ক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলা, কারাবাস, আদালতের ঝক্কি-ঝামেলার অনেকটাই কাঁটিয়ে কাজে ফিরেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ছোট পর্দার গুণী নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ নামের এক নতুন সিনেমায়।

    দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বহু নাটকের নেপথ্য কারিগর হলেও রূপালি পর্দায় এটিই হতে যাচ্ছে অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা। আর এ নির্মাতা নিজের ঢালিউড যাত্রা শুরু করতে চলেছেন সময়ের সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে দিয়ে।

    কিন্তু এমন খবর গণমাধ্যমে আসতেই না আসতেই অভিনেত্রী নাজিয়া হক অর্ষা দাবি করলেন, ‘মা’ সিনেমার জন্য প্রথমে তাকেই নির্বাচন করেছিলেন নির্মাতা অরণ্য। এ নিয়ে কথা অনেকটা দূর এগিয়েও গিয়েছিল। শিডিউলও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গণমাধ্যমের কল্যাণে হুট করেই নায়িকা পরিবর্তনের খবর জানলেন তিনি।

    নিজের ফেসবুকে বৃহস্পতিবার এমনটাই দাবি করে নির্মাতা অরণ্যের উপর ক্ষোভ উগড়ে দিলেন নায়িকা অর্ষা। তবে স্ট্যাটাসে পরীমনির নাম উল্লেখ করেননি।

    অর্ষা লিখেছেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, প্রায় সবাই তাকে চেনেন; কিছু দিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। আমাকেই লাগবে তার ক্যারেক্টারটির জন্য। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। পরিচালক অনেক রিকোয়েস্ট করলেন। আমি রাজি হলাম। সব শিডিউল ঠিক করলাম। মিটিং হওয়ার কথা আমাদের ৩ দিন পর। আজকে উনি বললেন, কিছু টেকনিক্যাল বিষয়ের জন্য কাজটা হচ্ছে না। ডেট ক্যানসেল করতে হচ্ছে। পরে ডেট মেলাতে পারলে উনি আমাকে নক করবেন।’

    পরীমনির সঙ্গে সিনেমাটির জন্য অরণ্য আনোয়ারের লিখিত চুক্তি হওয়ার খবরকে ইঙ্গিত করে অর্ষা লিখেছেন, ‘পরিচালকের এই মেসেজটা পাওয়ার আগেই আমি নিউজ দেখলাম যে, আমার ডিরেক্টর গতকাল একজন ফেমাস অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছেন তার সিনেমায়। হয়ে গেলা না হাস্যকর বিষয়টা? আর শুটিং হবে জানুয়ারিতে। কারণ এই অভিনেত্রীর ডেট ফাঁকা নেই।’

    সবশেষে অর্ষা লিখেছেন, ‘কাজ না-ই হতে পারে, কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না। তবুও শুভকামনা আপনার অসততা ও প্রথম সিনেমার জন্য।’

    অর্ষার এই স্ট্যাটাস ইতোমধ্যে সিনেপাড়ায় আলোড়ন তুলেছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাড়ে তিন হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে স্ট্যাটাসে।

    অর্ষার এমন অভিযোগের বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার দাবি করেছেন, অর্ষার কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়ার পর তিনি গুরুত্ব দেননি। তাই তার সঙ্গে আলোচনা এগিয়ে নেননি। পরীমনিকে নিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ