ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর

    আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রাবন্তী চ্যাটার্জির নতুন সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিউড। একদিকে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশন সিং। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন রোশন। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তীকে ঘিরে সম্পর্কে নির্দ্বিধায় একাধিক অভিযোগ এনেছেন তিনি। 

    একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন রোশন। যার বাংলা অর্থ, 'প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ? এরপরেও বলছ যে তুমি ছাড়া বাকি সবার দোষ?' অর্থাৎ আকার ইঙ্গিতে যে এই অর্থবহ পোস্ট শ্রাবন্তীর জন্য তা বুঝতে বিশেষ দেরি হয়নি কারও। 

    এরপরেই এক সংবাদমাধ্যমের কাছে রোশন বলেন, তার শরীর নিয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছে বাজে কথা বলেছেন শ্রাবন্তী। তার মুখ থেকে নিজের কানে কিছু না শুনলেও, বন্ধুদের কথা বিশ্বাস করেছেন রোশন। তিনি আরও বলেন, শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে আমার শারীরিক অক্ষমতার কথা বলেছেন। এমন বিস্ফোরক মন্তব্যের পরেই নেট মাধ্যমে কড়া বার্তা দিলেন শ্রাবন্তী। 
    অভিনেত্রী সরাসরি জানালেন, জীবনের চলার পথে মানুষ চিনতে চিনতে এগিয়েছেন তিনি। এখন আর কাউকে সহজে ক্ষমা করবেন না তিনি। 

    অজ্ঞাত পরিচয়ের কোনও লেখকের লেখা কয়েকটি লাইন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'মেয়েটি এক সময়ে ক্ষমা করতে জানত। তখন তার মন বড় ছিল। মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে, সে জানত না। কারণ সে তার ভালবাসার মানুষের মধ্যে কেবল ভালটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলি তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল।' 

    নিচে লেখা সাহসী মেয়ে। অর্থাৎ যাবতীয় প্রতিকূলতা সরিয়ে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তাতে নিজেকেই 'সাহসী' আখ্যায়িত করলেন শ্রাবন্তী।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ