ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ
  • এক জাম্বুরার দাম ৬ হাজার!

     এক জাম্বুরার দাম ৬ হাজার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি জাম্বুরার দাম কত হতে পারে? সর্বোচ্চ ১০০ টাকা। কিন্তু সেই একটি জাম্বুরা যখন বিক্রি হয় ছয় হাজার টাকায় তখন অবিশ্বাস্য লাগে। বিক্রিও হয়েছে নিলামে। এমন ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। ওই জাম্বুরাটির ওজন সাড়ে তিন কেজি।

    বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক ইমাম হোসেন বিমান নিজের উপহার পাওয়া জাম্বুরাটি বিক্রি করেন ছয় হাজার টাকায়। বুধবার সন্ধ্যায় নিলামে তুললে শাহ আলম নামে এক ব্যক্তি সেটি কিনে নেন।

    এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাম্বুরাটি নিলামে তুললে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। জাম্বুরাটি বিক্রির অর্থ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবায় ব্যয় করা হবে  বলে ঘোষণা দেওয়া হয়। 
    বুধবার সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার সেটি সরাসরি নিলামে তোলেন ইমাম বিমান। সেখানে ছয় হাজার টাকায় জাম্বুরাটি বিক্রি হয়। 

    নিলামের আয়োজক ইমাম বিমান জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে মো. সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন সুলতান তাকে এই জাম্বুরাটি উপহার দেন। তিনি অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্তমানবতার জন্য তহবিল গঠনে জাম্বুরাটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন।

    জাম্বুরার ক্রেতা শাহ আলম বলেন, যখন শুনলাম জাম্বুরা বিক্রির টাকা করোনা আক্রান্তদের সেবায় ব্যয় করা হবে, তখন ছয় হাজার টাকা দিয়ে এটি কিনে নিলাম। মানবতার সেবায় ইমাম বিমানের সঙ্গে নিজেকেউ সম্পৃক্ত করলাম। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ