ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এবার রানু মণ্ডলের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’

    এবার রানু মণ্ডলের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনে এক সময় ভিক্ষা করা এই নারীর জীবনও বদলে যায় এই গানে। পৌঁছে যান বলিউডেও।

    রানু মণ্ডল এবার গাইলেন শ্রীলংকান গায়িকা ইয়োহানি ডি সিলভার কণ্ঠে ভাইরাল হওয়া বিশ্বজুড়ে জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিথে’। সিংহলি গানটি রানুর কণ্ঠে শুনে অনেকে বেশ উপভোগ করেছেন। তবে কেউ কেউ আবার রানুর সমালোচনাও করেছেন।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে রানুর ‘মানিকে মাগে হিথে’ গাওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে লাল রঙের টি-শার্ট গায়ে দেখা যাচ্ছে তাকে। এক ইউটিউবার রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন নিজের চ্যানেলে। অনেকেরই মত, উচ্চারণে সমস্যা থাকলেও সুরে সেরকম কমতি নেই! এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল বলেও দাবি অনেকের!

    এরই মধ্যে ইউটিউবে রানুর সেই নতুন ভিডিও দেখেছেন প্রায় ৬৩ হাজার মানুষ। দেখা যাচ্ছে, বেশ আনন্দ নিয়েই গানটি গাইছেন রানু। 

    উল্লেখ্য, ‘মানিকে মাগে হিথে’ গানটির অরিজিনাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা। চলতি বছরের মে মাসে সেই গানটি কভার করেন শ্রীলংকার তরুণ শিল্পী ইয়োহানি ডি সিলভা। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। গানটির সুর ও গায়কীর মায়াজালে মজেছেন সাধারণ শ্রোতাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের মতো তারকারাও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ