ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • ইয়েমেনে সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ১০০

    ইয়েমেনে সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ১০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব শহরে দেশটির সরকার-সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে আরও ১০০ জন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি জোটটি সরকারের শেষ উত্তরাঞ্চলীয় দুর্গ মারিবের ওপর হামলা বাড়িয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, হামলায় গত দুই দিনে ৬৮ জন হুতি বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছেন।

    গত ফেব্রুয়ারিতে মারিব শহর দখলে তৎপর হয় হুতি বিদ্রোহীরা। তেলসম্পদ ও নিজেদের শক্তি বাড়াতে তারা এ তৎপরতা চালাচ্ছে। বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত সানা রাজধানীর ১২০ কিলোমিটার পূর্বে মারিব অবস্থিত। ২০১৪ সাল থেকে চলা ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক।

    সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ