ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • পরমাণু কর্মসূচিতে ইরান ও রাশিয়ার মধ্যে সমঝোতা

    পরমাণু কর্মসূচিতে ইরান ও রাশিয়ার মধ্যে সমঝোতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইরান ও রাশিয়ার মধ্যে যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেন, চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে এক হাজার মেগাওয়াট লাইট ওয়াটার নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর সরবরাহ করবে।

    রাশিয়ার আণবিক শক্তি সংস্থা রোজাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠকের পর মোহাম্মাদ ইসলামি সাংবাদিকদের এই তথ্য জানান।

    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, ‘বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে, সুস্পষ্ট চিত্রের ভিত্তিতে পরমাণু কর্মসূচি জোরদার করা হবে। যৌথ প্রকল্পের অধীনে ওষুধ তৈরির জন্য তেজস্ক্রিয়তার ব্যবহার ও নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিশেষ করে বুশেহর পরমাণু স্থাপনায় সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে।’

    ইরানের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রাশিয়া ঘনিষ্ঠভাবে জড়িত। ২০১৪ সালে দেশ দু’টি বেশ কয়েকটি চুক্তিতে সই করে। যার আওতায় আটটি পরমাণু স্থাপনা তৈরি করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ