ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বিয়ে করতে ভয় পান জায়েদ খান

    বিয়ে করতে ভয় পান জায়েদ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা থেকে নেতা হয়ে প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। ‘সোনার চর’ নামের একটি নতুন ছবির শুটিং করছেন। এই ছবিতে নিজেকে নতুন করে ভেঙেছেন এই অভিনেতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

    ছবিটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘সোনার চর’-এ আমি জেলে ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার পরিচালক জাহিদ হোসেন খুবই ভালো নির্দেশনা দিচ্ছেন। এখানে গ্ল্যামার ভেঙে একদম নতুন এক চরিত্রের সৃষ্টি হচ্ছে। এমন চরিত্র আগে করিনি কখনও।

    কিছুদিন আগে এই নায়কের বিরুদ্ধে শিল্পী অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠেছিলো। এ বিষয়ে বলেন, অনৈতিক প্রস্তাব দিয়েছি, রাজি না হওয়ায় নাকি তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে! এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তি জায়েদের মাথার কাছে কিন্তু কোরআন শরীফ আর জায়নামাজ থাকে। কাউকে অনৈতিক প্রস্তাব দিয়েছি এটা প্রমাণ করতে পারলে চলচ্চিত্র জগতেই থাকবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি, আমার মা রত্না গর্ভা। শিক্ষিত একটা ছেলে আমি। অনৈতিক প্রস্তাব দিতে হয় না। বরংচ আমাকে অনেকে প্রেমের প্রস্তাব দেয়। আর এসব কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নিয়েছি। সাইবার ক্রাইম ইউনিট তাদের আইনের আওতায় এনেছে। তারা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে।

    বিয়ের বিষয়ে জায়েদ খান বলেন, ‘আপাতত আমি সিঙ্গেল। তবে আগে প্রেম করেছি, সিনেমার মানুষজনের সঙ্গেই। আর বিয়ের ব্যাপার নিয়ে সবাই প্রশ্ন করে! কিন্তু বিয়ের বয়স এখনও আমার হয়নি। বিয়ে করার মানসিক প্রস্তুতি নেই। তাই এ নিয়ে ভাবছি না। তবে বিয়ের জন্য বাসা থেকে চাপ দিচ্ছে।’

    এই নায়কের কথায়, ‘মিডিয়াতে একেকজনের যেভাবে একাধিক বিয়ে হচ্ছে। আমি সেটা নিয়ে সন্দিহান। আমার সাথেও এমন ঘটনা ঘটে কিনা। সেজন্য সময় নিচ্ছি। বিয়ে করলে মিডিয়ার সবাইকে নিয়ে ধুমধাম করে বিয়ে করবো।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ