ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • সারারাতের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

    সারারাতের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। সেখানকার আবহাওয়া অধিদফতর থেকে বলা হচ্ছে, বুধবার সারা দিনই বৃষ্টি হবে। 

    এদিকে মঙ্গলবার সারারাতের বৃষ্টিতে পানি জমে গেছে কলকাতার অনেক জায়গায়। 

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পানি জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার অনেক জায়গায়। ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, বালিগঞ্জ, তারাতলা, নিউ আলিপুর, পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, বিটি রোড, সিঁথির মোড় জলমগ্ন। নিউ আলিপুরে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে।

    এদিকে জোয়ারের জন্য বুধবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত বন্ধ ছিল লকগেট। তার ফলে সেই সময় শহরে পানি আরও বেশি জমেছে। 

    একই কারণে বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। 

    সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ গঙ্গার জলস্তর ১৪ ফুটের বেশি হয়ে যেতে পারে। ফলে সারা দিন বৃষ্টি হলে কলকাতার মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ