ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কথা বলার অধিকার নেই

     ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কথা বলার অধিকার নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। 

    ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার নেই।

    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি গতকাল (মঙ্গলবার) রাশিয়া সফরে গিয়ে মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম দেশ হওয়ায় সে দেশের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করার জন্য তিনি মস্কো সফরে গেছেন।

    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান পদাধিকার বলে দেশের অন্যতম ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করেন। মস্কো সফরে তিনি রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসাটমের চেয়ারম্যান অ্যালেক্সি লিখাচোভের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    মঙ্গলবার মোহাম্মাদ ইসলামি মস্কোয় পৌঁছালে রোসাটমের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি উপস্থিত ছিলেন। 

    সূত্র : পার্স টুডে, ঢাকা পোস্ট।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ