ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • চোখ দিয়ে প্রকাশ হয় অনেক কিছু : বুবলি

    চোখ দিয়ে প্রকাশ হয় অনেক কিছু : বুবলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী শবনম বুবলি বলেছেন, চোখ দিয়ে আসলে অনেক কিছু প্রকাশ হয়। আসলে চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে? সে কি সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা বলছে। 

    নিজের আসন্ন মুক্তি পাওয়া ছবি চোখ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বুবলি বলেন, খুব সুন্দর একটি টিমে কাজটি হয়েছে। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আমরা যখন চোখের শুটিং করি তখন করোনার প্রকোপ অনেক বেশি ছিল। আমার চোখ সিনেমাটি ১ অক্টোবর মুক্তি পাচ্ছে। 

    তিনি বলেন, আমি গত অনেক মাস টানা কাজ করছি। যতটুকু আসলে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা যায় ততটুকুই কাজ করার চেষ্টা করেছি। 

    বুবলি বলেন, ছবিটি মুক্তি পাচ্ছে এটা খুব আনন্দের সংবাদ। দর্শকরা আসবেন কি আসবেন না তারচেয়েও বড় কথা হলো হল খুলছে। অন্তত দর্শকরা জানছে হলগুলো খুলছে। 

    প্রসঙ্গত, ১৯ মাস আগে মুক্তি পেয়েছিল শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র ‘বীর’। সেই চলচ্চিত্রে তাঁর জুটি ছিলেন শাকিব খান। তার আগেও বুবলীর যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, সব কটিতে তাঁর নায়ক শাকিব। ১৯ মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর নতুন চলচ্চিত্র ‘চোখ’।

    এই চলচ্চিত্রে তার বিপরীতে থাকছেন দুই নায়ক। তবে থাকছেন না আগের সব চলচ্চিত্রের সহশিল্পী শাকিব খান। প্রথমবারের মতো শাকিব ছাড়াই পর্দা উপস্থিতি বুবলীর জন্য বিশেষ চ্যালেঞ্জও। তা স্বীকারও করেছেন এ অভিনেত্রী। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ