ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মহিপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত 

     মহিপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার মহিপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মহিপুর থানা যুবলীগের আয়োজনে বেলা ১১টার দিকে আলোচাসভা, কেক কাটা, দোয়া মিলাদ, বৃক্ষ  রোপন এবং টিকাদান কর্মসূচীর আয়োজন করা হয় ।  মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ মালেক আকন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. খলিলুর রহমান, থানা যুবলীগ যুগ্ন আহবায়ক মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামী যুগ্ম সাধারন সঃ মোঃ রুহুলামিন  দুলাল, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম , ইউনিয়ন যুবলীগ আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুগ্ন আহবায়ক সুমন হাওলাদার, থানা যুবলীগ নেতা নাসির উদ্দিন, ছিদ্দিক মোল্লা প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মহিপুর বাইতুন্নাজাত জামে মসজিদের সানি ইমাম হাফেজ মো. বদরুল।

    মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন, যুবলীগ এখন মানবিক যুবলীগ। আমরা মানবতার সেবায় ছিলাম আছি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে মোতাবেক মহিপুর থানা যুবলীগ সকল কার্যক্রম সঠিকভাবে পালন করে আসছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ