ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কলাপাড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার 

     কলাপাড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মো. রিপন ওরফে নিতাই (৩৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা দাখিল মাদ্রাসার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রিপন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রফ গাজীর ছেলে। রিপন প্রায় ২০ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা গেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রিপন যাত্রীসহ ইজিবাইক নিয়ে কলাপাড়া থেকে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা দেয়। ইউসুফপুর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি পরিবহনকে জায়গা দিতে গিয়ে রিপন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। ইজিবাইক থাকা যাত্রীরা আহত হয়েছে।

    মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ