ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বছরে ১০ লাখ কুকুর খায় কোরিয়ানরা

    বছরে ১০ লাখ কুকুর খায় কোরিয়ানরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুকুরের মাংস খাওয়া একটি পুরোনো রীতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে বছরে অন্তত ১০ লাখ কুকুরের মাংস খাওয়া হয়।


    তবে কুকুরের মাংস খাওয়া বন্ধের পক্ষে এবার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট।  সোমবার (২৭ সেপ্টেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

    সোমবার সাপ্তাহিক বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কায়ুমের কাছে প্রেসিডেন্ট মুন জে-ইন জানতে চান, দেশে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার সময় কি এখনও আসেনি? 

    দেশটিতে দীর্ঘ দিন ধরেই পশু অধিকারকর্মীরা দাবি করছিলেন, যেন কুকুরের মাংস খাওয়া বন্ধ করা হয়। এ জন্য তারা দেশটির সরকারকে চাপ দিয়ে আসছিলেন। এখন প্রেসিডেন্টের এই বক্তব্যে পর দেশটিতে কুকুরের মাংস খাওয়া বন্ধের দাবি আরও জোরালো হলো।  
     
    সিবিএস নিউজে বলা হয়, দক্ষিণ কোরিয়ানদের কাছে একটি প্রিয় খাবার কুকুরের মাংস। সেখানে বছরে অন্তত ১০ লাখ কুকুরের মাংস খাওয়া হয়। কিন্তু সম্প্রতি কুকুরকে অনেকে সঙ্গী হিসেবে গ্রহণ করছেন। তাই তারা প্রিয় প্রাণীকে জবাই করতে চান না।   

    সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পশু পালন বাড়ছে। বাড়িতে অনেকে কুকুর পালন করছেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মুনও। তিনি কুকুর খুব পছন্দও করেন। প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রয়েছে বেশ কয়েকটি কুকুর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ