ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • শ্রেণিকক্ষে নেচে বরখাস্ত ৫ শিক্ষিকা 

    শ্রেণিকক্ষে নেচে বরখাস্ত ৫ শিক্ষিকা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ শিক্ষিকার নাচের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ‘অগ্রহণযোগ্য আচরণের’  অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পাঁচ শিক্ষিকাকে বরখাস্ত করা হয় বলে সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে।  

    ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীবিহীন ফাঁকা শ্রেণিকক্ষে সিনেমার একটি জনপ্রিয় গানে শিক্ষিকারা নাচছেন। বৃহস্পতিবার ওই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

    এরপর আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে।  তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত করা হয়।  একইসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।

    প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়। চারজন শিক্ষক এর জবাব দেন। তবে একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

    তবে অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

    ওই কর্মকর্তা আরও বলেন, ওই শিক্ষিকাদের এই কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।  তাদের এই আচরণ অগ্রহণযোগ্য। স্কুল চলাকালে শ্রেণিকক্ষে তাদের এই আচরণ করা উচিত হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ