ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • পাকিস্তানে বোমা মেরে জিন্নাহর মূর্তি ধ্বংস

    পাকিস্তানে বোমা মেরে জিন্নাহর মূর্তি ধ্বংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বুকে গুঁড়িয়ে দেওয়া হল দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মূর্তি। রবিবার (২৬ সেপ্টেম্বর) বালুচিস্তানের বন্দরশহর গদরে বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় মোহাম্মদ আলী জিন্নাহর মূর্তিটি। ওই হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহী সংগঠন ‘বালুচ লিবারেশন ফ্রন্ট’।

    বিবিসি উর্দুর বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, চলতি বছরের শুরুতে বালোচিস্তানের একটি ‘সুরক্ষিত’ এলাকায় জিন্নার মূর্তিটি স্থাপন করেছিল প্রশাসন। গতকাল রাতে সেটির নিচে বিস্ফোরক পুঁতে দেয় বালোচ বিদ্রোহীরা। প্রচণ্ড বিস্ফোরণের কারণে ধুলোয় মিশে যায় জিন্নার মূর্তিটি।

    বহুদিন ধরেই পাকিস্তানের দখলে থাকা বালোচিস্তানকে স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। বিদ্রোহীদের খোঁজে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খোদ পাকিস্তানের বুকে জিন্নার মূর্তি ভাঙার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।

    এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আবদুল কবির খান জানিয়েছেন, দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ