ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • প্রথম দেখায় শাহরুখকে হিরোই মনে হয়নি জুহির

    প্রথম দেখায় শাহরুখকে হিরোই মনে হয়নি জুহির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজিজ মির্জা পরিচালিত ‘রাজু বান গায়া জেন্টালম্যান’ ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহরুখ খান ও জুহি চাওলা। সেই ছবির সেটেই প্রথম দেখা হয়েছিলো দু’জনের। কিন্তু জানেন কী প্রথম দেখাতে শাহরুখকে মনে ধরেনি বলিউডের এই অভিনেত্রীর?

    কারণ, ছবির প্রযোজক বিবেক ভাসওয়ানি শাহরুখের যে বর্ণনা দিয়েছিলেন, তার সঙ্গে বাস্তবের শাহরুখকে মেলাতে পারেননি জুহি।

    শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জুহি চাওলা বলেন, “ছবির প্রযোজক আমাকে বলেছিলেন, তোমার হিরো ‘ফৌজি’ করে এরমধ্যেই জনপ্রিয়। ওকে অনেকটা আমির খানের মতো দেখতে। আমি ভেবেছিলাম, আমিরের মতোই মিষ্টি মুখের চকোলেট বয় টাইপ দেখতে হবে আমার হিরো। তাই রাজি হয়েছিলাম।”

    যোগ করে জুহি আরও বলেন, “সেটে পৌঁছে দেখলাম, রোগা কোলো একটা ছেলে। মোটেই হিরোর মতো দেখতে নয়।’

    এরপর নাকি প্রযোজককে জুহি বলেছিলেন, কোন দিক থেকে ওকে আমিরের মতো দেখতে? আপনারা আমাকে ধোঁকা দিলেন!

    সাক্ষাৎকারে জুহি মজা করে বলেন, ‘শাহরুখকে তো আমিই স্টার তৈরি করে দিলাম।’


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ