ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • আংটি বদল করতে রাজস্থানে রণবীর-আলিয়া?

    আংটি বদল করতে রাজস্থানে রণবীর-আলিয়া?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের কথা অনেকেরই জানা। তারা নিজেরাও পরোক্ষভাবে সম্পর্কের কথা স্বীকার করেছেন। মাঝেমধ্যেই চটজলদি পরিকল্পনা করে এদিক ওদিকে বেরিয়ে পড়েন দুজন। এবার ফের কাউকে না জানিয়ে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা-জুটি।

    আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ৩৮ বছরে পা দেবেন রণবীর। তার আগে প্রেমিকার সঙ্গে রাজপুতদের ডেরায় 'রকস্টার'-এর এই সফরের খবর জানতে পেরে যারপরনাই খুশি তার অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন রণবীর। অন্যদিকে আলিয়াও এখনও পর্যন্ত তাদের যোধপুর সফর নিয়ে মুখে টুঁ শব্দটি করেননি। তাহলে সেই ছবি প্রকাশ্যে এসেছে। বি টাউনের অন্যতম এই হ্যাপেনিং জুটিকে যোধপুর বিমানবন্দরের বাইরে দেখামাত্রই পাপারাৎজির দল ছবি তুলে তা পোস্ট করে দিয়েছে ইনস্টাগ্রামে।

    ছবিতে দেখা যাচ্ছে যোধপুর বিমানবন্দরের বাইরের চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন এই জুটি। সাদা টি শার্টের সঙ্গে ব্যাগি জিনস পরে রয়েছেন আলিয়া। সঙ্গে টি শার্টের ওপরে চাপানো রয়েছে সবুজ রঙের জ্যাকেট। অন্যদিকে, বার্গেন্ডি রঙের ঢিলেঢোলা একরঙা পোশাকে একেবারে ক্যাজুয়াল অবতারে দেখা গেছে 'বরফি'কে। নেটিজেনদের একটি বড় অংশের ধারণা গোপনে বাগদান সারতেই যোধপুরে হাজির হয়েছেন এই জুটি। হয়ত নিজের জন্মদিনেই এই শুভ কাজ সেরে ফেলতে চান রণবীর!

    প্রসঙ্গত, গত বছরের জন্মদিন মা, দিদি এবং আলিয়ার সঙ্গেই কাটিয়েছিলেন এই রণবীর। একসঙ্গে জমিয়ে লাঞ্চ সারার পর দু'দুটো কেকও কেটেছিলেন এই 'বার্থডে বয়'। সেই কেকের সঙ্গে রণবীরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন প্রেমিকা আলিয়া ভাট।

    প্রসঙ্গত, আলিয়া ভাটের হাতে বর্তমানে বেশ কিছু বড় প্রজেক্ট রয়েছে। এগুলো হলো ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘ডার্লিংস’। অন্যদিকে রণবীর ব্যস্ত আছেন ‘শামশেরা’, ‘ব্রহ্মাস্ত্র’ এবং নাম ঠিক না হওয়া লাভ রঞ্জনের নতুন একটি সিনেমা নিয়ে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ