ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • বরিশালে মেম্বার কতৃক হামলার শিকার ইউপি চেয়ারম্যান

    বরিশালে মেম্বার কতৃক হামলার শিকার ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পূর্ব শত্রুতার জের ধরে লতা ইউনিয়নের চেয়ারম্যান মো: মিজানুর রহমান (নেহাল) কে কুপিয়ে যখম করেছে তার পরিষদের দুই ইউপি সদস্য ও তার দলবল। এ সময় চেয়ারম্যানকে বাঁচাতে গেলে তার ২ খালাতো ভাই গুরুতর আহত হয়। 

    রবিবার(২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় মেহেন্দীগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


    লতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যানের ভাতিজা কামাল হোসেন হাওলাদার জানান, নির্বাচিত হবার পার থেকেই চেয়ারম্যানের সাথে বিরোধ চলছিল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলামের সাথে। এই ২ মেম্বার এলাকায় মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। বেশ কিছুদিন ধরে চেয়ারম্যান তাদের সাথে বিরোধের অবসান চাচ্ছিল। 


    তিনি আরও বলেন, চেয়ারম্যান আজ তাদের ডেকে বলছিল তোমরা আমার বিরোধীতা করো ঠিক আছে, কিন্তু দুর্নাম করো না, এক পর্যায়ে কথার কাটাকাটি হলে তাজুল মেম্বার ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের বুকে কোপ দেয়। এ ঘটনা শুনে চেয়ারম্যানকে রক্ষা করতে তার দুই খালাতো ভাই দীদার ও সাজ্জাদ ছুটে আসলে তাদেরকেও কোপানো হয়। এসময় স্বপন মেম্বার হাতুড়ি দিয়ে চেয়ারম্যান ও তার ভাইদের আঘাত করে। হামলায় দীদারের হাতে কোপ লাগে এবং সাজ্জাদের মাথা ফেটে যায়। হামালা শেষে পালিয়ে যাবার সময় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলামকে জনতা আটকে ফেলে। বর্তমানে আহত সবাই মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন।

    এ সম্পর্কে জানতে চাইলে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন জানান,  ঘটনাটি সম্পর্কে জেনেছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ