ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পাখির ঠোকর খেলেন মেরকেল!

     পাখির ঠোকর খেলেন মেরকেল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলকে বলা হয় ইউরোপের স্থায়ীত্বের প্রতীক। ২০০৫ সালে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় মের্কেলকে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল নারী নেত্রী হিসেবে। তবে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর চ্যান্সেলর পদের জন্য লড়বেন না। তাই ১৬ বছর পর জার্মানি পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব।

    মেরকেল আর নির্বাচনে অংশগ্রহণ না করলেও নিজ দলের প্রার্থী আর্মিন ল্যাশেটের হয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে পাখিদের একটি পার্ক গিয়ে বিড়াম্বনায় পড়লেন ইউরোপের অন্যতম ক্ষমতাধর এই নারী।

    এ ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্কের এক পাখি হঠাৎ মেরকেলের হাতে ঠোকর দিলে তিনি চিৎকার করে উঠেন। পরে অবশ্য মেরকেলের হাতে ও কাঁধে পাখিদের বসে থাকতে দেখা যায়। এমনকি মেরকেলের হাতে থাকা পাত্র থেকে পাখিদের খাবারও খেতে দেখা যায়। এ সময় মেরকেলকে হাসিমুখেই পাখিদের খাওয়াতে দেখা গেছে।

    তবে নির্বাচনে না লড়লেও আর্মিন ল্যাশেটের হয়ে উত্তর-পূর্ব প্রদেশ মেকলেনবার্গ ওয়েস্টার্ন-পোমেরানিয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন তিনি। সেখানেই এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ