ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অবিবাহিত বলেই আমরা ‘বস’ : সালমান

    অবিবাহিত বলেই আমরা ‘বস’ : সালমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বিগ বস ১৫’–এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল গত শুক্রবার। এতে সরাসরি হাজির থাকতে পারেননি সালমান খান। ‘টাইগার থ্রি’ শুটিংয়ের জন্য তিনি অস্ট্রিয়াতে আছেন। তবে অস্ট্রিয়া থেকে এই অনুষ্ঠানে যোগ দেন ভার্চুয়ালি। 

    সালমান ‘বিগ বস’–এর সঙ্গে তার কী মিল আছে, তা নিয়ে মজার ছলে বলেছেন,  ‌‘বিগ বস’ আর আমার মধ্যে মিল হলো যে, আমরা দুজনই অবিবাহিত। আর তাই আমরা দুজনই ‘বস’। আমরা কাউকে ভয় পাই না। আমাদের জীবনে কারও দখলদারি নেই। আমরা সুখে আছি।’

    ৫৫ বছর বয়সী সালমান খান আদৌ বিয়ে করবেন কি না, তা নিয়ে তার ভক্তদের জল্পনাকল্পনা থাকলে তিনি জানালেন, বিয়ে না করে দিব্যি সুখে আছেন। 
    উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেও কালারস চ্যানেলে ২ অক্টোবর থেকে শুরু হবে রিয়েলিটি শো ‘বিগ বস’। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ