ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • বিক্রি হচ্ছে রবি ঠাকুরের বাড়ি! 

    বিক্রি হচ্ছে রবি ঠাকুরের বাড়ি! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি এবার বিক্রি হতে চলেছে। এর আগে ২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়ে বাড়িটি সরকারিভাবে কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু তখন তা সম্ভব হয়নি। কারণ বাড়িটি ছিল হেরিটেজ। এবার সেই বাড়িই হতে চলেছে ব্যক্তিগত সম্পত্তি। যুক্তরাজ্যের গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছে এই ঐতিহাসিক বাড়ি বিক্রি করার কাজ। বাড়ির মূল্য নির্ধারিত হয়েছে ২৭ লাখ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩১ কোটি টাকা। এত দিন পর্যন্ত বাড়িটি ‘হেরিটেজ’ হিসেবেই ঘোষিত ছিল। ব্রিটিশ সরকারের তরফে ফলক বসিয়ে ইতিহাসকে ধরে রাখা হয়েছিল। ওই হেরিটেজ ট্রাস্টের রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে। ফলে শেষমেশ রবি ঠাকুরের বাড়িটি ব্যক্তিগত সম্পত্তি হতে চলেছে।

    ১৯১২ সালে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড হেলথের ৩ নম্বর ভিলায় থেকেছিলেন তিনি বেশ কয়েক মাস। ওই বাড়ির খুব কাছেই থাকতেন ব্রিটিশ শিল্পী ও লেখক স্যার উইলিয়াম রটেনস্টাইন। তিনি ওই ভিলায় প্রায়ই কবির সঙ্গে গল্প করতে আসতেন। তাঁদের সেই আড্ডাতেই নাকি উঠে এসেছিল গীতাঞ্জলির কথা। গীতাঞ্জলির কবিতা শুনে মুগ্ধ হয়ে যান রটেনস্টাইন।

    পরে ওই বাড়িতেই গীতাঞ্জলির ১০৩টি কাব্যের ইংরেজি অনুবাদ করেন রবি ঠাকুর, তা পাঠানো হয় নোবেল কমিটির কাছে। ১৯১৩ সালে সে জন্যই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এরপর ১৯৩১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ বেশ কয়েকবার কাটিয়েছেন তাঁর প্রিয় লন্ডন হাউসে। সেই হিসেবেই এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখন বাড়িটির মালিকানা ব্যক্তিগত হাতে চলে গেলে যে তাঁর মর্যাদা একই থাকবে, তা নিশ্চিত করে বলা যায় না। সূত্র : দ্য ওয়াল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ