ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের
  • শহরে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান!

    শহরে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কেন্দ্রস্থলে তালেবান ক্রেনে একটি মৃতদেহ ঝুলিয়ে রেখেছে।  শনিবার এক প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।


    হেরাত শহরের কেন্দ্রস্থলের পাশেই একটি ফার্মেসি চালান ওয়াজির আহমেদ সিদ্দিকী। তিনি জানান, ওইখানে চারটি মৃতদেহ নিয়ে আসা হয়। তিন মৃতদেহ সরিয়ে দিয়েও আরেকটি মৃতদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।

    সিদ্দিকী আরও জানান, তালেবান ঘোষণা দিয়েছিল যে ওই চার ব্যক্তি ছিনতাই করার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

    তালেবানের নিয়োগ দেওয়া হেরাত জেলা পুলিশের প্রধান জিয়াউল হক জালালি জানান, বাবা-ছেলেকে অপহরণ করেছিলেন ওই চার ব্যক্তি। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর বাবা-ছেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানান জিয়াউল হক।  

    তিনি আরও বলেন, এক তালেবান সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি গুলি বিনিময়ে আহত হয়েছেন। ক্রস ফায়ারে ওই চার অপহরণকারী নিহত হয়েছেন।

    এদিকে,এক দিন আগেই তালেবানের সাবেক মোর্যাধল পুলিশের প্রধান মোল্লা নূরুদ্দিন তুরাবি জানিয়েছিলেন, আফগানিস্তানে শিরশ্ছেদ ও অঙ্গচ্ছেদের মতো কঠোর শাস্তি ফের চালু করা হবে। 

    কুখ্যাত এই তালেবান নেতা বর্তমানে আফগানিস্তানের কারাগারগুলোর দায়িত্বে রয়েছেন। বার্তা সংস্থা এপিকে তিনি বলেছিলেন,  নিরাপত্তার জন্য অঙ্গচ্ছেদ ফের চালু করা প্রয়োজন। 

    তবে, নম্বইয়ের দশকের মতো এবার জনসম্মুখে এসব শাস্তি নাও দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

    তিনি জানিয়েছেন, এসব শাস্তি জনসম্মুখে দেওয়া হবে কী না তা নিয়ে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীরা আলোচনা করছেন। আলোচনার পর এ ব্যাপারে তারা একটি নীতিমালা গঠন করবেন। 

    তালেবানের প্রথম দফার শাসনামলে শিরশ্ছেদ মতো কঠোর শাস্তি সাধারণত কাবুলের স্টেডিয়ামে কিংবা ঈদগাঁয়ের মতো জন সমাগমস্থলে দেওয়া হতো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ